-->
https://www.idblanter.com/search/label/Template
https://www.idblanter.com
BLANTERORBITv101

গুগল ক্রোম এক্সটেনশন এড করুন এন্ড্রয়েড মোবাইল দিয়ে

Friday, January 10, 2020

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন । অনেক দিন পর আবার ফিরে আসলাম নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে।আজ এই টিউটোরিয়ালে আপনারা জানতে পারবেন কিভাবে এন্ড্রয়েড মোবাইলের ব্রাউজার এ ক্রম এক্সটেনশন যোগ করতে হয়।তো চলুন কথা না বারিয়ে শুরু করে দেই।

বর্তমানে দেখা যায় আমরা বেশির ভাগ ক্ষেত্রেই মোবাইলের ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রম ব্রাউজার ব্যবহার করে থাকি।কারন যেহেতু ক্রম ব্রাউজার গুগলের একটি সার্ভিস তাই নিরাপত্তার জন্য কোনো চিন্তা করা লাগে না।আর এই ব্রাউজারের একটি অংশ ক্রম এক্সটেনশন।কিন্তু গুগল বর্তমানে তাদের ক্রম ব্রাউজার এ এক্সটেনশন যোগ করার কোনো সুযোগ দেইনি আর ভবিষ্যতে দিবে কিনা সন্দেহ।এটি শুধু ডেস্কটপ এর ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, মোবাইলে নয়। কিন্তু আপনি এই ক্রম এক্সটেনশন সুবিধা এন্ড্রয়েড মোবাইলের মাধ্যমে পেতে পারেন দুইটি ব্রাউজারের মাধ্যমে।একটি হলো Kiwi browser অন্যটি হলো Yandex browser। আমরা আজ এই দুইটা ব্যবহার করে জানব যে কিভাবে এক্সটেনশন যোগ করতে হয়।

প্রথমে গুগল প্লে স্টোর থেকে yandex browser ডাউনলোড করতে হবে।
WizBD.Com
এরপর chrome.google.com এই লিংকটি কপি করে ব্রাউজারের সার্চ অপশনে পেষ্ট করুন।লিঙ্ক টি আপনাকে ক্রোম এক্সটেনশন এর অফিসিয়াল সাইটে নিয়ে যাবে।এখন আপনি আপনার পছন্দ করা যেকোনো একটি এক্সটেনশন সার্চ করেন।
এরপর সেই এক্সটেনশন এর পাশে “Add to chrome” বাটন দেখতে পারবেন।
WizBD.Com
সেখানে ক্লিক করলেই এড হয়ে যাবে।
WizBD.Com

এখন চলুন kiwi ব্রাউজারে কিভাবে ক্রোম এক্সটেনশন এড করতে হয় জেনে নেয়া যাক …..

তো প্রথমে গুগল প্লে স্টোর থেকে kiwi ব্রাউজার ডাউনলোড করুন।সার্চ দিলেই খুঁজে পাবেন। ডাউনলোড করার পর সার্চ বারে chrome://extensions লিখুন।এরপর ডান পাশের ডেভেলপার মুড অন করে দিন। অন করার পর chrome.google.com/webstore এ ভিজিট করুন।এরপর আপনার যেকোনো এক্সটেনশন ইন্সটল করে দিন।

আজ এখানেই শেষ করলাম।আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে। আপনার যদি টিউটোরিয়াল টি উপকারে আসে তাহলে আমাদের সাইট it-kothon এক নজর দেখে আসতে পারেন।এরকম আরও টিউটোরিয়াল প্রতিনিয়ত শেয়ার করে যাচ্ছি।



from WizBD.Com https://ift.tt/37TrVcj
via sayem

Author

Abu Sayem